Trending

Like us

Sunday, December 21, 2014

এবার আসুসের জেনফোন দর্শনার্থীদের নজরে

স্মার্টফোন ও ট্যাব মেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে আসুস জেনফোন ৫ এবং জেনফোন ৬। এখনো দেশের বাজারে বিক্রি শুরু হয়নি এই হ্যান্ডসেট দুটির, তবে তা পরখ করার সুযোগ দেয়ায় বেশ ভিড় জমেছে আসুসের স্টলে।
আগামী বছরের ফেব্রুয়ারি থেকে গ্রাহকরা স্মার্টফোন দুটি কিনতে পারবে বলে জানা গেছে।
১২৮০*৭২০ রেজ্যুলেশনের আসুস জেনফোন ৫ এর ডিসপ্লে ৫ ইঞ্চি। এতে আছে ২ গিগাহার্টজ ডুয়েল কোর প্রসেসর, পিছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা। ডুয়েল সিমের স্মার্টফোনটিতে আরও রয়েছে ওটিজি সাপোর্ট।

৬ ইঞ্চির জেনফোন ৬ স্মার্টফোনটিতে রয়েছে ডুয়েল কোর ২ গিগাহার্টজ প্রসেসর

দুটি স্মার্টফোনেই আছে দুই গিগাবাইট র্যা ম এবং ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ । উভয় ফোনের মেমোরিকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। তবে জেনফোন ৬ছবি তোলার জন্য পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও এতে আছে ১৩ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেয়ার মতো ৩৩০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।

দুটি ফোনেই অপারেটিং সিস্টেমে হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড জেলিবিন, যা কিটক্যাট পর্যন্ত আপডেট করা যাবে।

আসুসের পণ্য ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, ক্রেতার বেশ আগ্রহ নিয়ে স্মার্টফোন দুটি দেখছেন। বিষয়টা আমাদের জন্য উৎসাহব্যঞ্জক।

জানা গেছে, ফেব্রুয়ারির দিকে জেনফোন ৫ ও জেনফোন ৬ যথাক্রমে ১৫ থেকে ১৬ হাজার টাকা ও ২১ থেকে ২২ হাজার টাকায় পাওয়া যাবে। গোল্ড, লাল, সাদা, বেগুনি এই চারটি রংয়ের বাজারে আসবে স্মার্টফোনটি দুইটি।

তিনদিনের এই মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশমূল্য ২০ টাকা। তবে স্কুল শিক্ষার্থীরা ইউনিফর্ম পরা অবস্থায় অথবা আইডি-কার্ড দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।

No comments:

Post a Comment

About

Popular Posts

Designed By Blogger Templates