কক্সবাজারের রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রিয়াজুল আলমের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ করেছেন বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা। এছাড়া স্থানীয় এমপি সাইমুম সরওয়ারের বিরুদ্ধে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে প্রভাব প্রভাব সৃষ্টির অভিযোগও করেছেন তারা।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একটি ভোট কেন্দ্রে সংবাদ সংগ্রহের সময় সংবাদ কর্মীদের বাধা দেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রিয়াজুর আলমের সমর্থকরা।
এসময় সাংবাদিকরা বাধা উপেক্ষা কেন্দ্র প্রবেশের চেষ্টা করলে তাদের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ভাংচুর করা হয়। পরে তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, সকাল ৮টা থেকে এক যোগে ৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষে র্যাব ও পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।

No comments:
Post a Comment