Trending

Like us

Friday, December 26, 2014

সানি লিওন ও প্রভাকেও হার মানাল আঁখি আলমগীর

বর্তমান সমাজে তারকা আর স্ক্যান্ডাল দুইটি একে অপরের পরিপূরক শব্দে পরিণত হয়েছে। প্রতিদিনই কোন না কোন তারকাদের স্ক্যান্ডালের মুখরোচক খবর ছাপা হচ্ছে সংবাদ মাধ্যমগুলোতে। তার কতগুলো হয়তো বা সত্যি আর কতগুলো হয়তো বা শুধুমাত্র কারো শত্রুতার জেরে কারো চরিত্র হরনের জন্যই করা হচ্ছে।
এরজন্য ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ‘লুক এলাইক’ ভিডিও বা ছবি। ইন্টারনেটের অপব্যবহার করে খুব সহজেই মিলছে তারকাদের চেহারা সাদৃশ্য বা কাছাকাছি কারো ভিডিও বা ছবি। আর তারপরেই সেইসব ছবি বা ভিডিও ব্যবহার করে বানানো হচ্ছে কিছু মনগড়া কাহিনী বা গপ্পো, আর তাতেই বাজিমাত হয়ে যায় । তবে কি লাক্সতারকা মেহজাবিন, অভিনেত্রী তিসার পর এবার সেইরকম এক প্রতিহিংসার শিকার হলেন গায়িকা আঁখি আলমগীর?
সানি লিওনকেও হার মানানো ১৮ মিনিট ৩৬ সেকেন্ডের পর্নো ভিডিওটি আঁখির জ্ঞাতসারেই করা হয়েছে-এটি বুঝা যায় শুরুতে ক্যামেরার দিকে তাকিয়ে টা টা করতে দেখে। এরপরেই খবরটিতে পর্নো ভিডিওর সকল খুঁটিনাঁটি সম্পর্কে রগরগে কিছু বর্ননা দেওয়া হয়েছে।
তবে দাবী করা হয়েছে ভিডিওটি প্রকৃতপক্ষে আঁখি আলমগীরের নয়।বর্তমানে ইউটিউব থেকে ভিডিওটি মুছে দেয়া হয়েছে।

বিয়ের পরে মেয়েরা মোটা হয় কেন ?

অধিকাংশ নারীকেই দেখা যায় বিয়ের পরে তারা অস্বাভাবিকভাবে মোটা হয়ে যায়। এটি কেন হয়ে থাকে? এটি শুধু আমাদের দেশেই নয়, পুরো পৃথিবী জুড়ে দেখা যায়। বিভিন্ন কারণে মেয়েরা বিয়ের পরে মোটা হয়ে যায়।
একটি কারণ হলো বিয়ের আগে মেয়েদের দুশ্চিন্তা কাজ করে বিয়ে ঠিকঠাক হবে কিনা, কেমন হবে নতুন জীবন, সবকিছু ঠিকমতো হবে কিনা এসব নিয়ে। বিয়ের পর আর সেই মানসিক চাপ থাকে না। তাই রিল্যাক্সড হয়ে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস গড়ে ওঠে। তাছাড়া হানিমুন, প্রচুর দাওয়াত, বিভিন্ন জায়গায় খেতে যাওয়া এসব চলতেই থাকে। আর অনেকের মধ্যেই এমন একটা ধারণা কাজ করে যে বিয়ে হয়ে গেলে আর আকর্ষণীয় থাকার দরকার নেই

বিয়ের পর ঘুম এবং খাওয়ার সময় উল্টোপাল্টা হয়ে যায় যেটা মেটাবলিজমকে ক্ষতিগ্রস্ত করে। তাই মেদ জমতে শুরু করে।
মানসিক চাপও মেদ বাড়ায়। বিয়ের পরে নানারকম দায়িত্ব ও মানিয়ে নেয়ার ব্যাপার থাকে। সেগুলো মোকাবিলা করতে গিয়ে অনেকে অনেক চাপবোধ করে যা বিয়ের আগে একেবারেই থাকে না।
এছাড়া শারীরিক সম্পর্কের কারণে ২টি মেয়েলি হরমোন বাড়ে বলে বিশেষজ্ঞরা বলেন। এতে মেদ জমা সহজ হয়।

অনেক মেয়ের ধারণা সংসারে এত কাজ করার পর আলাদা করে ব্যায়ামের দরকার নেই। কিন্তু এই ভুল ধারণার কারণে মোটা হয়ে যায় তারা। বাসার কাজে খুব বেশি দৌড়াদৌড়ি হয় না, আলাদা করে ব্যায়াম না করলে ফিগার সুন্দর রাখা কঠিন।

Thursday, December 25, 2014

হ্যাপী রুবেলের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করলেন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে ভয়-ভীতি দেখানোর অভিযোগ এনে সাধারণ ডায়েরী করেছেন আলোচিত চিত্রনায়িকা নাজনিন আক্তার হ্যাপী।
বৃহস্পতিবার বিকেলে মিরপুর মডেল থানায় এসে সাধারণ ডায়েরিটি করেন তিনি।
এছাড়া ফরেনসিক রিপোর্টে প্রকাশ পায়নি এমন কিছু বিষয় কয়েকটি গণমাধ্যম রুবেলের উস্কানিতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলেও সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন সময়ের আলোচিত এই অভিনেত্রী।
তবে ফরেনসিক রিপোর্টে যাই আসুক না কেন আদালতে রুবেলকে দোষী হিসেবে প্রমাণ করার মত সব কিছুই তার কাছে আছে বলেও দাবী করেন হ্যাপী।
সাধারণ ডায়েরি করার কথা গণমাধ্যমে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মইনুল ইসলাম।
তিনি জানান, হ্যাপী রুবেলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করে গেছেন। তিনি চাইলে লিখিত ডায়েরিও করতে পারেন। সে ব্যাপারে আইনি পরামর্শ আছে।'

দেড় শতাধিক বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আদালতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে বকশীবাজার এলাকায় গতকালের সংঘর্ষের ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। রাজধানীর দুই থানায় দায়ের করা ওই দুই মামলায় বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এদিকে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, সংসদ সদস্য ছবি বিশ্বাসকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছে বিএনপি।

বেশ কিছুদিন পর আবারও রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত হলো রাজপথ।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির দুই মামলায় আদালতে হাজিরাকে কেন্দ্র করে বুধবার রাজধানীর বকশীবাজার এলাকায় বাধে সংঘর্ষ। ছাত্রদল-ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বকশীবাজার ও এর আশপাশের এলাকা।

বুধবারের সংঘর্ষের ঘটনায় রাতেই শাহবাগ ও চকবাজার থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে পুলিশ। এতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকসহ আসামি করা হয়েছে বিএনপির দেড়শতাধিক নেতাকর্মীকে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, 'বিএনপি নেতা-কর্মীদের পুলিশের উপর আক্রমণ, কাজে বাঁধা ও রাস্তায় গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে।'

এদিকে বৃহস্পতিবার সকালে বুধবারের হামলায় আহত সরকারদলীয় সংসদ সদস্য ছবি বিশ্বাসকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের বলেন, দেশে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে বিএনপি ছবি বিশ্বাসকে হত্যার অপচেষ্টা চালায়।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিএনপির উদ্দেশ্য ছিল ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে বিচার কাজকে বিঘ্নিত করা। সরকারদলীয় সংসদ সদস্যকে হত্যার উদ্দেশে হামলা চালিয়েছে তারা। হামলাকারীরা ছাত্রলীগের কেউ ছিলেন না।'

বকশীবাজারে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ জড়িত ছিল না বলেও দাবি করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

ভারতে কোন নারীকে মিসড কল দিলেই জেল !

কোনো নারীকে অকারণে মিসড কল দিলেই জেলে যেতে হবে। তবে আমাদের দেশে নয়, এমন কড়া সিদ্ধান্তই নিয়েছে ভারতের বিহার পুলিশ। এমন তথ্যই নিশ্চিত করেছে ভারতীয় সংবাদপত্রগুলো।
সিআইডির ইসপেক্টর জেনারেল অরবিন্দ পান্ডে বলেন, অকারণে নারীদের মিসকল দেয়া গুরুত্বপূর্ণ অপরাধ। এতে মানসিক শান্তি ভঙ্গ হয়। সেই সঙ্গে নারীরা নিরাপত্তার অভাববোধ করেন।
তবে একবার কিংবা দু’বার মিসড কল এলে তা নিয়ে নারীদের মাথা না ঘামানোর উপদেশ দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। ক্রমাগত ফোন এলে সেটি ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ডি(১) এবং (২) ধারায় অপরাধ বলে বিবেচিত বলে জানান সিআইডির ইসপেক্টর জেনারেল অরবিন্দ পান্ডে।

সূত্র: ইন্টারনেট

Wednesday, December 24, 2014

সরকার সেনাবাহিনীর আধুনিকায়নে নানামুখী পদক্ষেপ নিচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়ার সাথে এক বিলিয়ন ডলারের চুক্তির পাশাপাশি চীন এবং রাশিয়া থেকে অত্যাধুনিক সমরাস্ত্র আনার উদ্যোগ নিয়েছে সরকার।

চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমীর ৭১তম দীর্ঘ মেয়াদী কোর্স এবং ৪২তম বিএমএ এর স্পেশাল কোর্সের ক্যাডেটদের কমিশন উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা বাহিনীর নতুন কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, 'বর্তমান সরকার সেনাবাহিনীর আধুনিকায়নে রাশিয়ার সাথে প্রায় ১ বিলিয়ন ডলার মূল্যে অস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে। যা সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও মনোবলকে আরো উজ্জীবিত করবে।' সে লক্ষেই সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

শেখ হাসিনা বলেন, 'চীন, সার্বিয়া প্রভৃতি দেশ হতে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সরঞ্জামাদি ক্রয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।'

সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য নতুন ট্যাঙ্ক, এপিসি, রকেট লঞ্চারসহ বহু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সংগ্রহ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি সেনাবাহিনীকে জনগণের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন। আপামর জনগণের সুখ দুখের অংশীদারও সেনা সদস্যরা।

প্রধানমন্ত্রী এ সময় আরো বলেন, 'দেশের সকল প্রাকৃতিক দুর্যোগ ও দুঃসময়ে বরাবরই বাংলাদেশ সেনাবাহিনী বিপন্ন মানুষের পাশে দাঁড়ায় ও সেবার হাত বাড়িয়ে দেয়।'

মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই সবচেয়ে বড় কর্তব্য বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

টাইগারদের জন্য তৈরী করা হলো বাউন্সি উইকেট

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটের সঙ্গে টাইগারদের মানিয়ে নিতে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের তিন ভেন্যুতে নতুন বাউন্সি উইকেট তৈরি করেছে বিসিবির গ্রাউন্ড অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটি।

শুধু তাই না, বিশ্বকাপের জন্য আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া টাইগারদের অনুশীলনের জন্যও, মিরপুরের একাডেমি মাঠে নতুন তিনটি সেন্টার ও ১০টি সাইড উইকেটও করেছে বোর্ড।

নাজমুল হাসান পাপন বলেন, 'আমরা দুইটি উইকেট তৈরি করবো যেটা বিশ্বকাপের উইকেটের মতোই বাউন্সি হবে।'

ফাস্ট ও বাউন্সি উইকেটে বরাবরই দুর্বল টাইগাররা। আর ২০১৫ বিশ্বকাপের ভেন্যু অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সিমিং উইকেটে হওয়ায়, সেই কন্ডিশনের সঙ্গে টাইগারদের মানিয়ে নিতে নানা পরিকল্পনা করছে বিসিবি।

আর তাই গেলো ২ ডিসেম্বর, বিসিবি সভাপতি জানিয়েছিলেন প্রিমিয়ার লিগের কিছু উইকেট বাউন্সি ও পেস সহায়ক করার কথা।

সে অনুযায়ী অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের উইকেটের মত প্রিমিয়ার লিগের ৩ ভেন্যুতে নতুন ভাবে বাউন্সি উইকেট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবি'র গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিজ ম্যানেজার।

বিসিবি'র গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিজ ম্যানেজার আব্দুল বাতেন বলেন, 'আমরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মূল বিশ্বকাপের উইকেটের আদলে কিছু বাউন্সি উইকেট তৈরি করেছি। বিকেএসপি, ফতুল্লা এবং মিরপুরে এ ধরণের উইকেট আমরা তৈরি করেছি। এই ইউকেটগুলোতে আমরা একটু ঘাস রাখার চেষ্টা করেছি এবং বাউন্স ও গতি একটু বেশি থাকবে আমাদের অন্যান্য উইকেট থেকে।'

বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যাবার আগে দীর্ঘ মেয়াদি অনুশীলন ক্যাম্প করবে জাতীয় ক্রিকেট দল। শুধু তাই না, কিছু প্রস্তুতি ম্যাচ খেলারও পরিকল্পনা আছে টাইগারদের।

সে জন্য মিরপুরের একাডেমী মাঠেও বাউন্স ও পেস সহায়ক নতুন ৩টি সেন্টার উইকেট করেছে বিসিবির গ্রাউন্ডস কমিটি। এছাড়া অনুশীলনের জন্য ১০টি সাইড উইকেটও করেছে বোর্ড।

আবাহনী ২৪১ রানের টার্গেটে ব্যাট করছে

"সুপার লিগ" পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী। এ ম্যাচে জয়ের জন্য মোহামেডানের দেয়া ২৪১ রানের টার্গেটে এখন ব্যাট করছে আবাহনী।

আবাহনী মোহামেডান ম্যাচ মানেই মর্যাদার লড়াই। এর আগে এ মৌসুমে দু'দলের প্রথম দেখায় আবাহনীর কাছে হেরেছিল মোহামেডান। তাই এ ম্যাচে প্রতিশোধের সুযোগ মোহামেডানের সামনে।

টস জিতে, শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৩৮ রানেই তানভীর, মিথুন, ইজাজ ও রহমতকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরে মোহামেডান। তবে, নাঈম ইসলামের ৫১ রানে ঘুরে দাঁড়ায় তারা। এরপর নাইম বিদায় নিলেও, আরিফের ১০৯ ও অধিনায়ক মাশরাফির ৩৮ রানে ৭ উইকেট হারিয়ে ২৪০ রান করে মোহামেডান।

২৪১ রানের জয়ের টার্গেটে এখন ব্যাট করছে আবাহনী।

Tuesday, December 23, 2014

অস্থায়ী আদালতে খালেদা

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে হাজির হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কিছুক্ষণের মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদের অসমাপ্ত সাক্ষ্যগ্রহণ শুরুর কথা রয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালত চত্ত্বরে হাজির হয়েছেন তিনি। এর আগে সাড়ে এগারটার দিকে গুলশানের বাসভবন থেকে উদ্দেশ্যে রওনা হন তিনি।

এয়ার চায়না বোয়িং-এর বিমান কিনবে

৬'শ কোটি ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সেভেন থ্রি সেভেন মডেলের ৬০ টি বিমান কিনবে এয়ার চায়না।

সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে এয়ার চায়না এবং বোয়িং। চুক্তি অনুযায়ী, বিমানগুলো ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে এয়ার চায়নাকে বিমানগুলো সরবরাহ করবে বোয়িং। জ্বালানি সাশ্রয়ী হওয়ায় বোয়িং-এর সেভেন থ্রি সেভেন এবং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমানের চাহিদা বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সেই বেশি।

এদিকে, সেপ্টেম্বরেই এয়ার চায়নাকে 'সেভেন ফোর সেভনে এইট' মডেলের বিমানের ডেলিভারি দিয়েছে বোয়িং। আগামী ২০ বছরে চীনে ৬০ হাজার বিমান ডেলিভারির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বোয়িং।

সাকিব মেলবোর্ন রেনেগেডসে

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের এবারের আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
গেলো আসরে বিগ ব্যাশে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে অভিষেক হয় সাকিবের। সে সময় সাউথ আফ্রিকার ইয়োহান বোথার পরিবর্তে খেলেন তিনি। এবারের আসরেও ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের পরিবর্তে খেলবেন সাকিব।

ট্রফি ঘরে তুলতে চায় মুশফিকের দোলেশ্বর

পয়েন্ট টেবিলের তৃতীয় আর চতুর্থ, এনামুল বিজয়ের কলাবাগান ক্রিকেট একাডেমি ও মুশফিকুর রহিমের প্রাইম দোলেশ্বর। সুপার লিগ শুরুর আগে শিরোপা নিয়ে ভাবতে চায় না কলাবাগান। তবে দোলেশ্বর চায় ট্রফি ঘরে তুলতে। ক্লাবগুলোর প্রস্তুতির ধারাবাহিকতায় জানব এ দু' দলের হালচাল।

গেলবার সুপার লিগে খেললেও ছয় নম্বরে থেকে লিগ শেষ করতে হয়েছিল কলাবাগান ক্রিকেট একাডেমির। এবার সুপার লিগ শুরুর আগেই অনেকটা নিশ্চিত আরো সামনে এগোনোর। এনামুল বিজয়, সাব্বির রুম্মান, আবুল হাসানদের দলে ভিড়িয়ে সফল ক্লাবটি। প্রাইম দোলেশ্বর, লিজেন্ডস অব রুপগঞ্জ ও মোহামেডানের সমান ১৪ পয়েন্ট হলেও হেড টু হেডে এগিয়ে কলাবাগান একাডেমি।

সুপার লিগে প্রত্যেক ম্যাচ আলাদা ভাবে নিতে চান অধিনায়ক এনামুল হক।

শীর্ষ ৫ রান সংগ্রাহক কিংবা উইকেট শিকারির তালিকায় কোন ক্রিকেটার না থাকলেও দলটির মূল শক্তি সম্মিলিত পারফরম্যান্স। অন্যদিকে তরুন ক্রিকেটারদের নিয়ে দল গড়ে প্রথম আসরে তৃতীয় হয়ে চমক দেখায় কেরানীগঞ্জের ক্লাব প্রাইম দোলেশ্বর।

অধিনায়ক মুশফিফুকর রহিম ছাড়াও ভরসা মুমিনুল-শফিউল-মুক্তার আলীর মত ক্রিকেটাররা। ২২ উইকেট নিয়ে প্রথম পর্বের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ইলিয়াস সানিতেও ভরসা ক্লাবটির।

সুপার সিক্সকে সামনে রেখে নতুন বিদেশী ক্রিকেটার দলে ভেড়ানোর সম্ভাবনা কম দু দুলের। প্রথম রাউন্ডে বুধবার মিরপুরে মুখোমুখি হবে কলাবাগান-প্রাইম দোলেশ্বর।

হারিয়ে যাওয়া স্যুট ১৪ বছর পর উদ্ধার

১৪ বছর পর সন্ধান পাওয়া গেলো অস্ট্রেলিয়ার সিডনীতে অনুষ্ঠিত ২০০০ অলিম্পিক গেমসে ব্যবহৃত লাইক্রা বডি স্যুটের। যা ২০০০ অলিম্পিকেই হারিয়ে গিয়েছিলো স্যুটটি পরিহিত ক্যাথি ফ্রিম্যানের ড্রেসিং রুম থেকে।

২০০০ সিডনী অলিম্পিক উদ্বোধনের সময় কলড্রনে মশাল প্রজ্বলনের সময় ক্যাথি ফ্রিম্যান এই সুট পড়েছিলেন। ফ্রিম্যান অলিম্পিকে ৪০০ মিটারে সোনাজয়ী আদিবাসী অ্যাথলিট। তার হাতেই প্রথম সিডনী অলিম্পিকের মশাল ওঠে। আর সেবারই ড্রেসিং রুম থেকে হারিয়ে যায় স্যুটটি।

হারিয়ে যাবার দীর্ঘ ১৪ বছর পর অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটি মঙ্গলবার, স্যুটটির খুঁজে পাওয়ার কথা নিশ্চিত করেন। মেলবোর্নের ন্যাশনাল স্পোর্টস মিউজিয়ামে রাখা হয়েছে স্যুটটি।

মালিঙ্গা ইনজুরি কাটিয়ে দলে ফিরলেন

২০১৫ বিশ্বকাপে অংশ নেয়া অনেকটা নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার। সদ্যই ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন এই পেসার।

শ্রীলঙ্কার কোচ মারভান আতাপাত্তু জানান, নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে খেলবেন মালিঙ্গা। গোড়ালির ইনজুরিতে আক্রান্ত হয়ে গেলো সেপ্টেম্বরেই অস্ত্রোপচার করান শ্রীলঙ্কান এই পেসার। এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের ওয়ানডে ম্যাচেও অংশ নিতে পারেননি ৩১ বছর বয়সী এই লঙ্কান ক্রিকেটার।

তবে, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফেরায় ২০১৫ বিশ্বকাপে অংশ নেয়া এখন অনেকটাই নিশ্চিত হয়ে গেছে ২০১১ সালের রানার্সআপ দলের এই পেসারের।

Monday, December 22, 2014

চেলসি স্টোক সিটিকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে চেলসি। স্টোক সিটির বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে ব্লুজরা। আর এ জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিও ধরে রেখেছে চেলসি।

এ ম্যাচে ইনজুরি থেকে সেড়ে দলে ফিরেছেন গোলরক্ষক কোর্তেস। শুরুর একাদশে পাঁচটি পরিবর্তন এনেছেন কোচ হোসে মরিনহো। পিটার চেকের জায়গায় নামেন কোর্তেস। দিয়েগো কস্তা নামেন দিদিয়ের দ্রগবার জায়গায়। মোট কথা, পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে চেলসির ব্রিটান্নিয়া স্টেডিয়ামে প্রতিপক্ষ হিসেবে খেলতে নেমে খেলার শুরুতেই এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধের দুই মিনিটের মাথায় কর্ণার থেকে সেস ফ্যাব্রিগাসের বাড়ানো বলে হেডে গোল করেন চেলসি অধিনায়ক জন টেরি। ১-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মরিনহোর শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে স্বাগতিক স্টোক। কিন্তু গোল করার মতো পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি স্টোক স্ট্রাইকাররা। উপরন্তু ৭৮ মিনিটে তারা আরো একটি গোল হজম করে নেয়। মিডফিল্ড থেকে এডেন হ্যাজার্ডের ডিফেন্স ছেড়া পাসে ব্যবধান দ্বিগুন করেন ফ্যাব্রিগাস। এর পর আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা।

এ জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি নিজেদের দখলে ধরে রেখেছে চেলসি।

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলেই মসজিদ, মন্দির-গির্জায় হত্যাযজ্ঞ চালায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলেই পাক হানাদার-বাহিনীর মতো মসজিদ, মন্দির-গির্জায় হত্যাযজ্ঞ চালায়। দশম সংসদ নির্বাচনের আগেও আন্দোলনের নামে তারা সহিংসতা চালিয়েছে।

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় গণভবনে প্রার্থনা সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। সঙ্গীতে প্রধানমন্ত্রীও গলা মেলান। বক্তৃতায় প্রধানমন্ত্রী আরো বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর দেশে সব সম্প্রদায়ের ধর্ম পালনের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।

২০২১ সাল নয় বরং তার আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, তার সরকার দেশের মানুষের কল্যাণ আর সমৃদ্ধির জন্য কাজ করছে।

এসময়, সমবেত সবার সাথে বড়দিনের কেকও কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনগণ বিএনপির আন্দোলনে সাড়া দেবে না

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি আন্দোলনের হুমকি দিলেও তাদের ডাকে জনগণ সাড়া দেবে না। কারণ দেশের জনগণ আওয়ামী লীগের সাথে আছে।

সোমবার দুপুরে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মামলার সাজা পাওয়ার ভয়েই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভুল বকছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'অনেক লম্ফঝম্প করছেন, বলছেন আন্দোলন করবেন, এই করবেন-সেই করবেন, রাস্তায় নামবেন, অনেক কিছু করে ফেলবেন। কিন্তু আপনাদের নৃশংসতা, বর্বরতা মানুষ দেখেছে, তাই কাউকেই এখন আর আপনারা আপনাদের পাশে পাবেন না। মানুষ এখন আর এই জ্বালাও-পোড়াওয়ের সাথে নেই।'

তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, 'বিদেশ থেকে ফিরলেই তাকে সব মামলার সম্মুখীন হতে হবে। কোন মাফ পাবেননা। আর আইনের হাত থেকে তিনি বাঁচতে পারবেন না বুঝতে পেরেই এখন এইসব আবোল-তাবোল বকে চলছেন।'

উ.কোরিয়াকে ভিত্তিহীনভাবে যুক্তরাষ্ট্র দোষারোপ করছে

একটি সাইবার হামলা এবং নতুন করে হামলার হুমকির প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া পারমাণবিক চুল্লির নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষায় মহড়া চালিয়েছে। এদিকে, সনি পিকচারর্সে সাইবার হামলার পেছনে যুক্তরাষ্ট্র ভিত্তিহীনভাবে উত্তর কোরিয়াকে দোষারোপ করছে বলে অভিযোগ করেছে পিয়ংইয়ং।

রোববার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উত্তর কোরিয়াকে সাইবার হামলার সঙ্গে জড়িতদের তালিকা পেন্টাগনের কাছে জমা দেয়ার আহ্বান জানানোর পর এই বক্তব্য আসলো পিয়ংইয়ং- এর পক্ষ থেকে। এদিকে, সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, এই সাইবার হামলাকে তিনি যুদ্ধের সঙ্গে তুলনা করতে নারাজ।

তবে, ওয়াশিংটন এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান তিনি।

সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে তৈরি ব্যাঙ্গাত্মক ছবি 'দ্য ইন্টারভিউ' এর ট্রেইলার প্রকাশের পর সনি পিকচার্সের ওপর সাইবার হামলা চালানো হয়।

ভিকারুন্নিসার ভর্তি কার্যক্রম চলছে লটারির মাধ্যমে

লটারির মাধ্যমে পরিচালিত হচ্ছে ভিকারুন্নিসা নুন স্কুল এন্ড কলেজের স্কুল শাখায় ১ম শেণীর ছাত্রী ভর্তি কার্যক্রম। আসন খালি থাকা সাপেক্ষে লটারি কার্যক্রম চলবে এবং আজকের মধ্যেই তা শেষ হবে।

সোমবার সকাল আটটায় রাজধানীর বেইলি রোডে ভিকারুন্নিসা নুন স্কুল এন্ড কলেজ চত্বরে অভিভাবক, প্রশাসন এবং শিক্ষকদের উপস্থিতিতে শুরু হয় ভর্তির জন্য লটারি কার্যক্রম।

সবার উপস্থিতিতে তিনজন শিশু লটারি বক্স থেকে তিনটি লটারি তুলে থাকেন এবং পরে সবার সামনে উত্তীর্ণ শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়। এভাবেই একের এক উত্তীর্ণ শিক্ষার্থীদের নাম ঘোষণার মাধ্যমে চলছে ভর্তির জন্য লটারি কার্যক্রম।

লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা সম্পর্কে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুফিয়া খাতুন বলেন, ভর্তি প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিখুঁত করতেই এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে।

এদিকে অভিভাবকরাও ভর্তির জন্য লটারি কার্যক্রমের প্রশংসা করেছেন।

প্রিমিয়ার লিগ কলঙ্কিত !

আবারো কলঙ্কিত হলো এবারের মৌসুমের প্রিমিয়ার লিগ। সোমবার রেলিগেশন ম্যাচে মুখোমুখি হওয়া পারটেক্স এস সি ও কলাবাগান কেসি'র ম্যাচে, আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ তুলে মাঠ ছাড়ে পারটেক্স এস'সি। শেষ পর্যন্ত আম্পায়ার তার সিদ্ধান্ত পরিবর্তন না করায়, পারটেক্স আর মাঠে না নামায়, ম্যাচ কমিশনার কলাবাগানকে জয়ী ঘোষণা করে। ফলে এবারের মৌসুমে অবনমন ঘটে পারটেক্সের।

সাভারের ৩ নম্বর মাঠে যে হারবে তাকেই পড়তে হবে রেলিগেশন খরায়। এমন সমীকরণে সকালে যথা সময়েই ম্যাচ মাঠে গড়ায়। কিন্তু টস জয়ী পারটেক্স ২১ দশমিক ৩ ওভার পর ৭৭ রানে ৪ উইকেট হারায়। এসময় রাজিন সালেহ'র LBW এর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হলে মাঠ ছাড়ে পারটেক্স। পড়ে তারা আর মাঠে না ফেরায় বাইলজের ২১ দশমিক ৩ ধারার 'ক' উপধারায় কলাবাগান কেসি'কে জয়ী ঘোষণা করেন বিসিবি'র ম্যাচ কমিশনার।

ফলে এবারের মৌসুমে রেলিগেশনে পড়তে হয় পারটেক্স এস সি'কে।

Sunday, December 21, 2014

ম্যানসিটির গোলরক্ষক জো হার্ট পেলেন পেপারে মুড়ানো গাড়ি

একবার ভাবুন তো আপনার গাড়িটি রেখে কোথাও গেলেন, আর ফিরে এসে দেখলেন সেটিই র‍্যাপিং পেপারে মুড়ে আপনার গিফট হয়ে অপেক্ষায়।

ব্যপারটা অদ্ভূত। আর এমনটাই ঘটেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি গোলরক্ষক জো হার্টের সাথে। আর এমন ঘটনায় তার সতীর্থরাও পেলেন মজার উপহার।

ক্রিষ্টাল প্যালেসের বিপক্ষে বড় জয় নিয়ে যখন দারুন খুশিতে ম্যানচেস্টার সিটি খেলোয়াড়রা ঠিক তখনই বড় দিন উপলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে দেয়া হল দারুন সব উপহার। পাশাপাশি ছিল মজার সব আয়োজন। আর তেমনি একটি মজা করেছেন সতীর্থরা জো হার্টের গাড়ি নিয়ে। পুরো গাড়িটিকেই দিয়েছেন র‍্যাপিং পেপার দিয়ে মুড়ে।

লা লিগায় বড় জয় পেয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ

লা লিগায় অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ম্যাচে হ্যাটট্রিক করেছেন ফরাসী তারকা ফুটবলার অ্যান্তনিও গ্রীজম্যান।

এই জয়ের পরেও ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলে বার্সেলোনার পরেই তৃতীয় স্থানে পড়ে রইলো অ্যাতলেতিকো মাদ্রিদ। আর সমান ম্যাচে ১৯ পয়েন্ট টেবিলে বিলবাওয়ের অবস্থান ১১তম।

সান ম্যামেস বারিয়ায় ম্যাচের শুরুতে বেশ কয়েকটি সংঘবদ্ধ আক্রমণে বিলবাও কাঁপিয়ে দেয় অতিথিদের রক্ষণদূর্গ। সেই সুবাদে ম্যাচের ১৭ মিনিটে সুসায়েতার বাড়ানো বলে গোল করে স্বাগতিক সমর্থকদের আনন্দে ভাসান রিকো। প্রথমার্ধে দু'দলের আর কেউই গোলের দেখা না পাওয়ায় ১-০ গোল লিড নিয়েই বিরতিতে যায় বিলবাও।

তবে, দ্বিতীয়ার্ধে ছন্দ পতন হয় তাদের। রোজি ব্লাঙ্কোসদের মুর্হুমুহু আক্রমণে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা। হুয়ানফ্রানের অ্যাসিষ্ট করা বলে যখন গ্রীজম্যান গোল করে অ্যাতলেতিকোর হয়ে ম্যাচে সমতা আনেন তখন ম্যাচের বয়স ৪৬ মিনিট।

এরপর বিলবাওয়ের সান হোসের ভুলে পাওয়া পেনাল্টি থেকে সিমিওনের শিষ্যদের ২-১ গোলে লিড এনে দেন রাউল গার্সিয়া। এরপর ৭৩ ও ৮১ মিনিটে গ্রীজম্যান আরো দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি নিশ্চিত করেন দলের বড় ব্যবধানে জয়।

জয়ের পথে তিউনিশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বেজি কায়েদ

তিউনিশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে জয়ের দাবি করেছেন বেজি কায়েদ এসেবসি। প্রাথমিক ফলে ৫৪ ভাগ ভোট পেয়েছেন তিনি।

এটি প্রত্যাখ্যান করে তার প্রতিদ্বন্দ্বী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মনসেফ মারজুকি বলছেন, আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে এমন দাবি ভিত্তিহীন।

গত মাসের নির্বাচনে কোন পক্ষ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ভোট গড়ায় দ্বিতীয় দফায়।

তিউনিশিয়ার ইতিহাসে এবারই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে অবাধে স্বাধীন মত প্রকাশ করতে পারছেন দেশটির জনগণ। সাবেক স্বৈরশাসক বেন আলীর পতনে তিউনিশিয়ায় যে গণবিক্ষোভের সূচনা হয় আরব বসন্ত নামে তার ছোঁয়া লাগে লিবিয়া, ইরাক, সিরিয়াসহ এ অঞ্চলের দেশগুলোতে।

দূর্নীতি আর অনিয়ম কমেনি চট্টগ্রাম 'বিআরটিএ'তে

মন্ত্রীর আকস্মিক অভিযান আর হুঁশিয়ারিতেও কমেনি চট্টগ্রাম বিআরটিএ'র অনিয়ম। যানবাহনের লাইসেন্স-সহ বিভিন্ন কাজে বিআরটিএ'তে যাওয়া মানুষকে এখনও পড়তে হচ্ছে ভোগান্তিতে।
অভিযোগ আছে এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারি, টাকা ছাড়া কোন ধরনের সেবাই দিতে চান না।
পাশাপাশি বিভিন্ন ফি জমা নেয়ার জন্য ব্যাংকে পর্যাপ্ত বুথ না থাকায় বিড়ম্বনা পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

গ্রাহক শিক্ষিত বলে ৮৬ কোটি টাকা জামানতবিহীন ঋণ !

চট্টগ্রাম অঞ্চলে ঋণ দেয়ার ক্ষেত্রে যুক্তি ছিল, গ্রাহক সম্ভ্রান্ত পরিবারের। আর উত্তরবঙ্গের এক শাখা ব্যবস্থাপকের যুক্তি, তার গ্রাহক শিক্ষিত, ক্যাডেট কলেজের ছাত্র।

তাই, ঋণ শোধ দিতে মানসিকভাবে প্রস্তুত। দক্ষিণবঙ্গ ছাপিয়ে উত্তরবঙ্গের তিন শাখায় দুর্নীতির কালো থাবা এভাবেই গ্রাস করেছে বেসিক ব্যাংককে। সৈয়দপুর, বগুড়া এবং রাজশাহী- এই তিন শাখা থেকে নানা অনিয়মের মাধ্যমে বেহাত হওয়া অঙ্ক ৮৬ কোটি টাকা। যা আদায় একেবারেই অনিশ্চিত বলে আশঙ্কা করা হচ্ছে।

সাকিব আল হাসান ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে

ওয়ানডে অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ সামনে এগিয়েছেন সাকিব আল হাসান। এখন তিনি আছেন দু নম্বরে। টেস্ট ও টি টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আগেই শীর্ষে ছিলেন সাকিব আল হাসান।

এবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরার লড়াইয়ে এক ধাপ সামনে এগোলেন। তার উপরে আছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথেউস।

পেছনে ফেলেছেন মোহাম্মদ হাফিজকে। ম্যাথেউসের পয়েন্ট ৪০৯। ছয় পয়েন্ট পেছনে সাকিব।বোলারদের র‍্যাঙ্কিংয়ে মিচেল জনসনের সঙ্গে যৌথভাবে চারে তিনি।

জরিমানা করা হলো ব্রিসবেন টেষ্টের ক্রিকেটারদের

ব্রিসবেন টেস্টর পর জরিমানা গুনতে হয়েছে অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটারদের। অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে ধীরগতির বোলিংয়ের জন্য জরিমানা গুনতে হল স্টিভেন স্মিথকে।

আর স্মিথের সাথে বাজে আচরণের দায়ে একই শাস্তি পেয়েছেন ইশান্ত শর্মা। টেস্টে স্লো ওভার রেটের কারণে অস্ট্রেলিয়ার সব ক্রিকেটারের ত্রিশ শতাংশ ম্যাচ ফি কেটে নেয়া হয়েছে।

আর দ্বিগুন ম্যাচ ফি কাটা হয়েছে অধিনায়ক স্টিভেন স্মিথের। এক বছরের মধ্যে একই অপরাধ পুনরায় ঘটালে স্মিথ ১ ম্যাচ নিষিদ্ধ হবেন। আর স্মিথকে আউট করার পর বাজে অঙ্গভঙ্গির কারণে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয় ভারতীয় পেসার ইশান্ত শর্মাকে।

রোনালদো জন্মভূমিতে নিজের মূর্তি উন্মোচন করলেন

জন্মভূমিতে নিজের নতুন মূর্তি উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সাথে পর্তুগীজ সংসদে বিশেষ সংবর্ধনা জানানো হয় এ পর্তুগীজ স্ট্রাইকারকে।

রিয়াল মাদ্রিদকে ক্লাব বিশ্বকাপ শিরোপা এনে দেবার পর ছুটিতে জন্মস্থান মাদেইরাতে যান রোনালদো। রবিবার স্থানীয়দের উদ্যোগে নির্মিত নিজের মূর্তি উন্মোচন করেন সি আর সেভেন।

এ আয়োজনকে ঘিরে সেখানে উপস্থিত হোন কয়েকশ ভক্ত-সমর্থক। এরপর সংসদে মাদেইরার সর্বোচ্চ সম্মাননা জানানো হয় এ রিয়াল তারকাকে।

গেল বছর ব্যালন ডি অর জয়ের কারনেই এই পুরস্কারে ভূষিত হোন রোনালদো।  এ সম্মাননার জন্য মাদেইরার প্রেসিডেন্ট ও ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানান সি আর সেভেন।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পোশাক শিল্প বিকাশে সহায়তা করবে

বাংলাদেশের তৈরি পোশাক ন্যায্য দামে কিনতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। কিন্তু সেই দামের অংশ শুধু মালিকের পকেটে নয় শ্রমিকের পকেটেও ঢুকতে হবে।

এমনই অভিমত ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্য জিন ল্যাম্বার্টের। ল্যাম্বার্ট বলেন, জার্মানি যেমন বেশি দাম দিতে আগ্রহী, তেমনি বিষয়টি নিয়ে আলোচনা চলছে ইউরোপজুড়ে।

তিনি জানান, রানা প্লাজা ও তাজরীনের ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনে বড় ব্র্যান্ডগুলোকে বাধ্য করা হবে। ২০১২ সালের মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্য নিয়ে ছুটছে বাংলাদেশের পোষাক শিল্প। আনুমানিক ৪০ লাখ শ্রমিকের এই শিল্প থেকে বর্তমানে আয় ২৪.৫ বিলিয়ন মার্কিন ডলার। শ্রমের মান শ্রমিকের নিরাপত্তা, কারখানার পরিবেশ কিংবা রানা প্লাজা অথবা তাজরীনের আগুনের মতো ঘটনা পেছনে টেনে ধরছে এ শিল্পের এগিয়ে চলার গতি।

বাংলাদেশী উদ্যোক্তারা মান সম্মত পরিবেশ আর শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে পোষাকের বাড়তি মূল্যের দাবী করে আসছেন বহুদিন ধরে। কিন্তু ইউরোপ অথবা আমেরিকার ক্রেতাদের পকেট থেকে এদেশের শ্রমিকের নিরাপত্তার জন্য বাড়তি মূল্য নিতে অনিহা বড় বড় পোষাক ক্রেতা প্রতিষ্ঠানের। তবে ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্য জিন ল্যাম্বার্ট বলছেন পরিবেশ উন্নয়নের জন্য প্রয়োজনে পণ্যের মূল্য বাড়িয়ে দিতে প্রস্তুত ইইউ।

সেই সাথে নিশ্চয়তা চাইলেন বাড়তি টাকা শ্রমিকের হাতে পৌছানোর। রানা প্লাজা কিংবা তাজরনী ঘটনায় ক্ষতিগ্রস্থদের সহযোগীতার জন্য যেসকল ব্রান্ডের দায়বদ্ধতা ছিল, তারা যেন সেখান থেকে সরে না আসতে পারে সে বিষয়েও খেয়াল রাখা হচ্ছে বলে জানান জিন।

তিনি বলেন, বাংলাদেশের এ্‌ই খাতটি নিয়ে সরকার আর প্রতিষ্ঠান মালিকদের সমণ্বিত উদ্যোগ প্রশংসার যোগ্য। তাগিদ দেন খাতটিকে এগিয়ে নিতে যেসকল আইন করা হয়েছে তা যেন অবশ্যই বাস্তবায়ন হয়। তৈরী পোশাক খাতের সার্বিক উন্নয়নকে চমকপ্রদ বলে মনে করেন ইইউর এই সংসদ সদস্য।

ইপিএলে লিভারপুল-আর্সেনাল ম্যাচ ড্র

মাথাটা বেশ বিশ্রীভাবেই কেটে গিয়েছিল মার্টিন স্করটেলের। দরকার পড়েছে সেলাই। কাল সেই ব্যান্ডেজ বাঁধা মাথা দিয়েই দলকে বাঁচালেন লিভারপুল ডিফেন্ডার। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে এই স্লোভাকের হেডের গোলেই আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে স্বাগতিক লিভারপুল। ম্যাচের প্রথম গোলটি লিভারপুলের কুটিনহোর, এরপর দেবুশি ও জিরুর গোলে এগিয়ে যায় আর্সেনাল। এএফপি, স্টার স্পোর্টস।

বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে সরকার

বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর স্টিম রোলার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

ব্রিটেন সফররত এই বিএনপি নেতা শনিবার পূর্ব লন্ডনে ইলিয়াস আলীর মুক্তির দাবিতে আয়োজিত এক সভায় বক্তব্য দেন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীই ইলিয়াস আলীকে গুম করেছে বলেও অভিযোগ করেন রিজভী।

যুক্তরাজ্য ইলিয়াস আলী মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভায় স্থানীয় বিএনপির অন্যান্য নেতারাও বক্তব্য দেন।

সরকার ক্ষতিকর শিল্প-কারখানার অনুমোদন দিবে না : আমুু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পরিবেশ বা জনস্বাস্থ্যের ক্ষতি হতে পারে, এমন কোনো শিল্প কারখানা স্থাপনের অনুমোদন না দিতে বদ্ধপরিকর বর্তমান সরকার।

রোববার রাজধানীর ওয়ারীতে এসএমই ফাউন্ডেশন এর এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। হালকা প্রকৌশল খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আয়োজিত সেমিনারে এ শিল্পের কল্যাণে শিগগিরই পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন শিল্পমন্ত্রী।

ঢাকায় নিযুক্ত জাপানী দাতা সংস্থা জাইকার প্রধান প্রতিনিধি মিকিও হাতায়েদা, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকসহ সেমিনারে উপস্থিত অতিথিরা হালকা প্রকৌশল শিল্পের উন্নয়নে নিজেদের মতামত তুলে ধরেন।

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় মারা গেছেন অজ্ঞাত পরিচয় এক নারী। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ছয়টার দিকে মগবাজারের পেয়ারবাগে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মারা যান ওই নারী।

স্থানীয়রা জানান, মারা যাওয়ার পর প্রায় পাঁচ ঘন্টা পর রেলওয়ে পুলিশ লাশ সরিয়ে নেন। রেলগেটে কর্তব্যরত গেটম্যান সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পরপরই কমলাপুর জিআরপি থানায় জানানো হয়।

PK-র পাঁচটা পেট ফাটানো ডায়লগ

http://24bdonlinenews.blogspot.com/2014/12/blog-post_31.html
থ্রি ইডিয়টসের বেস্ট ডায়লগ কী ছিল? "আল ইজ ওয়েল'!!!
আর PK তে একটা নয়, অমির খানের মুখ থেকে একাধিক সেরা বচন। যা হাসাতা হাসাতে লোটপোট করে দেবে। PK বেস্ট ৫টা সংলাপ নিচে-
১.   " জো ডর গিয়া ও মন্দির গিয়া'...  মন্দির ও ভগবান কে মানুষ কীভাবে ভয় পায় সে বিষয়ে PK বলেছেন।

২." হামারা গোলা পে কোই ঝুট নেহি বোলতা।' টেলিভিশন সাংবাদিক জগগুকে PK বলে, আমাদের গ্রহে কেউ মিথ্যে কথা বলে না!! কিন্তু একথা কিছুতেই মানতে চায়নি জগগু।

 ৩. "হাম কনফুসিয়া গেয়া হ্যায়'।  পৃথিবীতে হাজারও ধর্মের মেলা দেখে মন্তব্য PK-r।

৪. অদ্ভুত মনুষ্য সমাজ। কতটা অদ্ভুত সেটা বোঝাতে PK বলছে, "I love Chicken' বা "I love fish' কথার অর্থ একে বারে উলটো। এর মানে "আমি মাছ-মাংস ভালবাসি' না। আমি মুরগি ও মাছ মেরে তা দের খেতে চাই।

৫. আর PK র মজাদার প্রশ্ন, ""আচ্ছা সবাই যদি ভাগবানের সঙ্গে কথা বলে, তাহলে এরা ভগবানের পুতুল বানায় কেন?

'মৃত' মায়ের গর্ভে ২মাস কাটিয়ে পৃথিবীর আলো দেখল সন্তান

ইতালির শহর মিলানে মৃত মায়ের গর্ভ থেকে সুস্থ সবল এক সন্তান জন্ম নিল।

অক্টোবর মাসে মস্তিষ্কে গুরুতর আঘাত মিলানের এক হাসপাতালে ভর্তি হন বছর ৩৬-এর এক মহিলা। সেই সময় তিনি ৬ মাসের গর্ভবতী ছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার কিছু দিনের মধ্যেই তাঁর মস্তিষ্কের মৃত্যু হয়। কিন্তু মায়ের মস্তিষ্কের মৃত্যু হলেও তাঁর গর্ভের সন্তানের মৃত্যু চাননি ডাক্তাররা। যতদিন না গর্ভস্থ ভ্রূণটি জন্ম নিচ্ছে, ততদিন কৃত্রিম লাইফ সাপোর্ট দিয়ে তাঁর হৃদযন্ত্র সচল রাখার সিদ্ধান্ত নেন তাঁরা।

মায়ের অজান্তেই তার গর্ভে গত ২ মাস নিজের মত বাড়তে থাকে আদরের সন্তান। গত, ১৯ ডিসেম্বর সিজার করে সেই 'মিরাক্যাল বেবি'-র জন্ম হয়েছে। মোটাসোটা গোলগাল পুঁচকে ছেলেটা বুঝলোই না যেদিন সে প্রথম পৃথিবীর আলো দেখল সেদিনই বন্ধ হয়ে গেল তার মায়ের হার্টের সব গতি।

ওই মহিলার অনান্য অঙ্গ ট্রান্সপ্লানটেশনের জন্য দান করা হয়েছে।

একটি বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে 'মৃত' মায়ের গর্ভ থেকে সন্তানকে জন্ম দিতে পারার সাফল্যে তারা যেমন খুশি, তেমনই সন্তানকে বাঁচালেও, মাকে বাঁচাতে না পেরে তাঁরা দুঃখিত।

তবে এই ধরণের ঘটনা এই প্রথম নয়, ১৯৯৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৭ মাসের গর্ভাবর্তী অবস্থায় গুলি খেয়েছিলেন এক মহিলা। তাঁর মস্তিষ্কের মৃত্যু হলেও তিন মাস পর একই ভাবে তাঁর সন্তানে জন্ম নিয়েছিল।

‘গণতন্ত্র বিরোধী কর্মসূচি মোকাবেলা করা হবে’

আগামী ৫ জানুয়ারিকে কেন্দ্র করে ২০ দলীয় জোট গণতন্ত্র বিরোধী কোন কর্মসূচি দিলে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার দুপুরে সিরাজগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংবিধান মোতাবেক গণতন্ত্র রক্ষায় ৫ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তা সারা বিশ্বে স্বীকৃতিও পেয়েছে। আগামী ৫ জানুয়ারি এ সরকারের প্রথম বর্ষপূতি হবে।

এদিন বিএনপি তথা ২০ দলীয় জোট যদি গণতন্ত্র বিরোধী কোনো কর্মসূচি পালনের চেষ্টা করে তা প্রশাসনিক ও রাজনৈতিকভাবে তা মোকাবেলা করা হবে বলে তিনি হুঁশিয়ার করে দেন।

নাসিম বলেন, নির্বাচনে অংশ না নেওয়া যে কোনো দলের রাজনৈতিক অধিকার, কিন্তু নির্বাচনে অংশ না নিয়ে বৈধ সরকারকে অবৈধভাবে উৎখাতের চেষ্টার হুমকিধামকি মেনে নেওয়া হবে না।

জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি গাজী ম ম আমজাদ হোসেন মিলন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা বেগম স্বপ্নাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাজারে ব্ল্যাক ফোন আনলো ব্ল্যাকবেরি

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ফোন তৈরি করেছে কানাডার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। দুর্বৃত্তের হাতে পড়লে ফোনটি থেকে স্বয়ংক্রিয়ভাবে সব তথ্য মুছে যাবে। জেমস বন্ডের চলচ্চিত্রে নয় এমন ফোনের মধ্যেই বাজারে এলে এসেছে।

অবশ্য উচ্চনিরাপত্তার বিশেষ ফিচার সুবিধার এই ফোন তৈরিতে ব্ল্যাকবেরির সঙ্গে জোট বেঁধেছে বিমান নির্মাতাপ্রতিষ্ঠান বোয়িং কর্পোরেশন।

ব্ল্যাকবেরি ও বোয়িংয়ের তৈরি এই ফোনটির নাম হবে ‘বোয়িং ব্ল্যাক।’ ফোনটিতে থাকছে বিশেষ নিরাপত্তা প্রযুক্তি। নির্দিষ্ট ব্যবহারকারী ছাড়া এই ফোনে কেউ ঢু মারতেও পারবে না। অর্থাৎ ফোনটিতে স্বয়ংক্রিয়ভাবে তথ্য মুছে যাওয়ার পদ্ধতি থাকছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বোয়িংয়ের ব্ল্যাক ফোনটি তৈরির কথা নিশ্চিত করেছেন ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী জন চেন।

ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্টফোনটিতে কল এনক্রিপশনের সুবিধা থাকবে। মূলত সরকারি কর্মকর্তা এবং স্পর্শকাতর ডেটা নিরাপদ রাখতে চান এমন ক্রেতাদের জন্যই তৈরি হচ্ছে এই স্মার্টফোনটি। এতে ব্যবহৃত হবে ‘ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভিস’ (বিইএস ১২) যাতে নিরাপদ যোগাযোগ রাখা সম্ভব হবে। এই ফোনটি হবে দুই সিমের। স্মার্টফোনে থাকবে বায়োমেট্রিক সেন্সর ও স্যাটেলাইটের সঙ্গে সংযোগ সুবিধা।

এবার আসুসের জেনফোন দর্শনার্থীদের নজরে

স্মার্টফোন ও ট্যাব মেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে আসুস জেনফোন ৫ এবং জেনফোন ৬। এখনো দেশের বাজারে বিক্রি শুরু হয়নি এই হ্যান্ডসেট দুটির, তবে তা পরখ করার সুযোগ দেয়ায় বেশ ভিড় জমেছে আসুসের স্টলে।
আগামী বছরের ফেব্রুয়ারি থেকে গ্রাহকরা স্মার্টফোন দুটি কিনতে পারবে বলে জানা গেছে।
১২৮০*৭২০ রেজ্যুলেশনের আসুস জেনফোন ৫ এর ডিসপ্লে ৫ ইঞ্চি। এতে আছে ২ গিগাহার্টজ ডুয়েল কোর প্রসেসর, পিছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা। ডুয়েল সিমের স্মার্টফোনটিতে আরও রয়েছে ওটিজি সাপোর্ট।

৬ ইঞ্চির জেনফোন ৬ স্মার্টফোনটিতে রয়েছে ডুয়েল কোর ২ গিগাহার্টজ প্রসেসর

দুটি স্মার্টফোনেই আছে দুই গিগাবাইট র্যা ম এবং ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ । উভয় ফোনের মেমোরিকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। তবে জেনফোন ৬ছবি তোলার জন্য পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও এতে আছে ১৩ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেয়ার মতো ৩৩০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।

দুটি ফোনেই অপারেটিং সিস্টেমে হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড জেলিবিন, যা কিটক্যাট পর্যন্ত আপডেট করা যাবে।

আসুসের পণ্য ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, ক্রেতার বেশ আগ্রহ নিয়ে স্মার্টফোন দুটি দেখছেন। বিষয়টা আমাদের জন্য উৎসাহব্যঞ্জক।

জানা গেছে, ফেব্রুয়ারির দিকে জেনফোন ৫ ও জেনফোন ৬ যথাক্রমে ১৫ থেকে ১৬ হাজার টাকা ও ২১ থেকে ২২ হাজার টাকায় পাওয়া যাবে। গোল্ড, লাল, সাদা, বেগুনি এই চারটি রংয়ের বাজারে আসবে স্মার্টফোনটি দুইটি।

তিনদিনের এই মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশমূল্য ২০ টাকা। তবে স্কুল শিক্ষার্থীরা ইউনিফর্ম পরা অবস্থায় অথবা আইডি-কার্ড দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।

'রাশিয়া পশ্চিমাদের কোন চাপকেই ভয় পায় না'

অবরোধসহ পশ্চিমাদের কোনরকম চাপকেই ভয় পায় না রাশিয়া। ইউক্রেন সংকট নিয়ে সর্বশেষ ক্রিমিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর অবরোধ আরোপের প্রেক্ষপটে এই মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পর এবার কানাডাও ক্রিমিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদিকে অবরোধ ও তেলের দাম কমে যাওয়ার কারণে রাশিয়া যে অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে তাতে বিপাকে পড়েছেন সেখানে বিনিয়োগ করা বিদেশিরা।

রাশিয়ার ওপর দফায় দফায় পশ্চিমা নিষেধাজ্ঞা, বিশ্ব বাজারে তেলের দাম প্রায় ৪০ শতাংশ পড়ে যাওয়া এবং গত নয় মাসে ডলারের বিপরীতে রুবলের মান প্রায় ৫০ শতাংশ কমে যাওয়ায় অনেকটাই বিপর্যয়ের মুখে পড়েছে দেশটির অর্থনীতি। এতে রুশরা ছাড়াও বিপাকে পড়েছে দেশটিতে বিনিয়োগ করা বিদেশিরা।

বিনিয়োগকারীরা জানান, 'আমাদের রেস্টুরেন্টের জন্য কানাডা থেকে মাংস আমদানি করতাম। কিন্তু ইইউ নিষেধাজ্ঞা আরোপের পর তা আর সম্ভব হচ্ছে না। তাই আমাদের অন্য রফতানিকারকের ওপর এখন নির্ভর করতে হচ্ছে। তাই আমদানি খরচ বেড়ে যাচ্ছে ২৫ থেকে ৩৫ শতাংশ।'

এই পরিস্থিতির মধ্যে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। অবরোধ আরোপ করা হয় মূলত পশ্চিমাদের ক্রিমিয়ায় যাতায়াত ও বিনিয়োগ এবং সেখান থেকে পণ্য আমদানির ওপর। শনিবার কানাডাও যোগ দিয়েছে এই অবরোধে।

রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার খড়গ পড়লেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিচলিত দেখা যায়নি। শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো ধরনের অবরোধ বা হুমকি মস্কোকে ভীত করতে পারবে না।

ভ্লাদিমির পুতিন বলেন, 'নিরপেক্ষ অবস্থানের জন্য রাশিয়াকে আজ চরম মূল্য দিতে হচ্ছে। কারণ আমরা ক্রিমিয়া এবং সেভাস্তোপোলের মানুষের পাশে দাঁড়িয়েছি। তবে, আমি সবাইকে জানিয়ে দিতে চাই, রাশিয়াকে কেউ ভয় দেখানোর চেষ্টা করলে অথবা একঘরে করতে চাইলে তারা সফল হবে না।'

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রতি নিন্দা জানিয়ে আলাদা এক বিবৃতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ক্রিমিয়ার ওপর এই অবরোধ প্রমাণ করে, গণভোটের মোধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত প্রকাশের জন্য ওই অঞ্চলের জনগণকে সম্মিলিতভাবে শাস্তি দেয়া হচ্ছে।

বিসিবি ক্রিকেট একাডেমিকে ঢেলে সাজাচ্ছে

ঢেলে সাজানো হচ্ছে বিসিবি ক্রিকেট একাডেমি। যার মূল দায়িত্বে থাকবেন স্টুয়ার্ট কার্পিনেন।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে কোচ আনতে চায় বোর্ড। আগামী বোর্ড মিটিংয়ে আসতে পারে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত। একাডেমির নতুন পরিকল্পনায় জোড় দেয়া হবে গেম ডেভেলপমেন্ট, জাতীয় দল এবং এ- দলের কার্যক্রম সমন্বয়ে।

রিচার্ড ম্যাকিন্সের বিদায়ের পর ছন্নছাড়া ক্রিকেট একাডেমি। এ বছরের এপ্রিলে একাডেমির হেড কোচের দায়িত্ব ছাড়েন ম্যাকিন্স। পরিকল্পনা আর কোচিং স্টাফের অভাবে এরপর কার্যত স্থবির একাডেমি। তবে নতুন বছরে ক্রিকেট একাডেমিকে ঢেলে সাজাতে চায় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে পরিকল্পনা। ট্রেনার স্টুয়ার্ট কার্পিনেন-কে মূল দায়িত্ব দিতে যাচ্ছে বিসিবি।

একাডেমির কার্যক্রমে গতিশীলতা বাড়াতে বিভিন্ন বিভাগের সমম্বয়ে চোখ বোর্ডের। সহ সভাপতি মাহবুব আনাম জানান, প্রস্তাবিত পরিকল্পনায় গেম ডেভেলপমেন্ট, জাতীয় দল এবং এ-দলকে ঘিরে পরিচালিত হবে একাডেমির মূল কার্যক্রম। যা চূড়ান্ত হবে আগামী বোর্ড সভায়।

একাডেমির হেড কোচ হিসেবে বোর্ডের প্রথম পছন্দ ছিলেন জন রাইট। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে চুক্তি থাকায় তাকে পাচ্ছেনা বিসিবি। প্রস্তাবিত পরিকল্পনায় পেসারদের নিয়ে আলাদাভাবে কাজ করবে একাডেমি।

তবে নতুন আঙ্গিকে ক্রিকেট একাডেমির কার্যক্রম শুরুর আগের চ্যালেঞ্জ দক্ষ কোচিং স্টাফ নিয়োগ। যেখানে বোর্ড তাকিয়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দিকে।

'বুমবুম' আফ্রিদির অবসরের ঘোষণা

 আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের পর আর ওয়ানডে ম্যাচে দেখা যাবেনা পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে। বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি, নিজেই এমনটা জানিয়েছেন পাকিস্তানের ‘বুমবুম’ আফ্রিদি।

আফ্রিদি সঙ্গে এটিও জানিয়েছেন, ওয়ানডে ছেড়ে দিলেও টি-টোয়েন্টি ম্যাচ চালিয়ে যাবেন তিনি। তবে, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার পর তিনি ক্রিকেটের ক্ষুদ্র এ ফরমেট থেকেও বিদায় নেবেন।

নিজের অবসর প্রসঙ্গে জানাতে গিয়ে ৩৫ বছর বয়সী আফ্রিদি বলেন, ‘সম্ভবত আমিই প্রথম পাকিস্তানি ক্রিকেটার যিনি সঠিক সময়ে নিজের অবসরের ঘোষণা দিতে যাচ্ছি। আমি এর আগেও দেখেছি অনেক বড় বড় ক্রিকেটাররা নিজেদের অবসরের সময় নির্বাচন করতে গিয়ে হিমশিম খেয়ে বসেন। সঠিক সময়ে তারা অবসর নিতে পারেন না।’

৩৬৯টি ওয়ানডে ম্যাচ খেলা আফ্রিদি আরো যোগ করেন, ‘আমি স্বাভাবিকভাবে পাকিস্তান দলের ম্যানেজমেন্টকে আমার অবসরের বিষয়টি জানিয়েছে। তবে, এখনও ক্রিকেট বোর্ডের কাছে আমার সিদ্ধান্তের কথা জানাইনি।’

পাকিস্তানের তারকা এ ক্রিকেটার ওয়ানডের ৩৬১ ইনিংসে রান করেছেন ৭৮৭০। যেখানে তিনি ২৬ বার অপরাজিত ছিলেন। ইনিংস সর্বোচ্চ ১২৪ রানের মালিক আফ্রিদি ১১৬.২৯ স্ট্রাইক রেটে ৬টি শতকের পাশাপাশি করেছেন ৩৮টি অর্ধশতক। উইকেট নিয়েছেন ৩৯১টি।

নারায়ণগঞ্জে সাত খুন ঘটনায় আরও এক র‍্যাব সদস্য রিমান্ডে

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় গ্রেফতার র‍্যাব সদস্য আসাদুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য, সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, আদালত।

সকালে, নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। এর আগে আদালতে হাজিরের পর তার ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। গতরাতে সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১-এর কার্যালয়ে কর্মরত অবস্থায় আসাদুজ্জামানকে গ্রেফতার করে, গোয়েন্দা পুলিশ। এ নিয়ে, সাত খুন মামলায় র‍্যাবের ১৭ সদস্যসহ, মোট ৩০ জনকে আটক করা হলো।

গ্রেপ্তারের নির্দেশ হারিছ আরিফুল গউছকে

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচ হত্যা মামলায়, ৩৫ জনের বিরুদ্ধে দাখিলকৃত সম্পূরক চার্জশিট গ্রহণ করেছেন আদালত।
দুপুরে, হবিগঞ্জ আমলি আদালত-২ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এই চার্জশিট গ্রহণ করেন। একই সাথে মামলায় অভিযুক্ত বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এ খবরে, স্থানীয় কালেক্টর ভবনের সামনে পাল্টা-পাল্টি মিছিল বের করে আওয়ামী লীগ ও বিএনপি। এক পর্যায়ে দু-পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় ২০ জন আহত হন।

লতিফ সিদ্দিকী জামিন পাননি

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় জামিন পাননি, বহিষ্কৃত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ।
সকালে, মুখ্য মহানগর হাকিম আদালতে লতিফ সিদ্দিকীর জামিন আবেদনের শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন। গত ২৯ সেপ্টেম্বর নিউইয়ের্ক মহানবী, হজ ও তাবলীগ জামাত নিয়ে কটূক্তি করেন লতিফ সিদ্দীকী। এরপর  সারা দেশে তার বিরুদ্ধে প্রায় ২২ টি মামলা হয়। গত ২৩ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফেরেন তিনি। ২৬ নভেম্বর আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠান আদালত।

বিএনপি দেশ নয় বরং নিজেদের দল নিয়েই বেশি ভাবছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশ নয় বরং নিজেদের দল নিয়েই বেশি ভাবছে বিএনপি। দুপুরে, সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রেসিডেন্ট পদ বাংলাদেশ কিনে এনেছে, বিএনপি নেতা ড. আব্দুল মঈন খানের এমন মন্তব্যের সমালোচনাও করেন অর্থমন্ত্রী।

ঢাবি'তে ২য় বার ভর্তিচ্ছুদের বিক্ষোভ পুলিশি বাধায় পণ্ড

পুলিশি বাধার মুখে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক আন্দোলনরত ছাত্রছাত্রীরা। রোববার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মৃতি ভাস্কর্যের সড়ক দ্বীপে এই সমাবেশ হওয়ার কথা ছিল।
সকাল থেকেই পুরো সমাবেশস্থল পুলিশ ঘিরে রাখে। বেলা ১১টার দিকে আন্দোলনরত ছাত্রছাত্রীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় পনের থেকে বিশ জনকে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসে বহিরাগতদের কারণে যাতে সাধারণ শিক্ষার্থীদের কোন সমস্যায় পড়তে না হয় সে বিষয়টি নিশ্চিত করতে সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি।

অস্ট্রেলিয়ায় ৮ শিশু হত্যা: অভিযোগ মা'র বিরুদ্ধে

অস্ট্রেলিয়ায় নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। পুলিশ ধারণা করছে, শিশুগুলোকে হত্যার পর নিজের শরীরও ছুরি দিয়ে ক্ষত -বিক্ষত করে ওই নারী।

তবে নিহত শিশুদের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর-ই হত্যার আসল রহস্য উদঘাটন হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। শুক্রবার কুইন্সল্যান্ড রাজ্যের কেয়ানর্সের এক বাড়ি থেকে ছুরিকাঘাতে নিহত ৮ শিশুর রক্তাক্ত মরদেহ ও গুরুতর জখম অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। তাদের সাতজনই গ্রেফতার হওয়া নারীর ছেলে-মেয়ে এবং অন্য শিশুটি সম্পর্কে তার ভাগ্নি।
নিহত শিশুদের বয়স ১৮ মাস থেকে ১৫ বছর। ঘটনাস্থল থেকে ছুরিসহ একাধিক অস্ত্র উদ্ধার করে পুলিশ।

রামুর উপ-নির্বাচনে কেন্দ্র দখলের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রিয়াজুল আলমের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ করেছেন বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা। এছাড়া স্থানীয় এমপি সাইমুম সরওয়ারের বিরুদ্ধে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে প্রভাব প্রভাব সৃষ্টির অভিযোগও করেছেন তারা।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একটি ভোট কেন্দ্রে সংবাদ সংগ্রহের সময় সংবাদ কর্মীদের বাধা দেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রিয়াজুর আলমের সমর্থকরা।
এসময় সাংবাদিকরা বাধা উপেক্ষা কেন্দ্র প্রবেশের চেষ্টা করলে তাদের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ভাংচুর করা হয়। পরে তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, সকাল ৮টা থেকে এক যোগে ৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষে র‌্যাব ও পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।

ইসরাইল আবারো যুদ্ধাবস্থা উস্কে দিচ্ছে

হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আবারো যুদ্ধাবস্থা উস্কে দিচ্ছে ইসরাইল বলে অভিযোগ করেছে হামাস। শুক্রবার ইসরাইলি ভূখণ্ডে হামাস রকেট হামলা চালিয়েছে অভিযোগ তুলে এই হামলা চালায় ইসরাইল।

শনিবার হামাসের মুখপাত্র সামি আবু জুহুরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামাসের উপর আবার এই ধরনের হামলা হলে ফলাফল আরো ভয়ঙ্কর হতে পারে। তাই ইসরাইলকে দায়িত্বহীনের মতো আচরণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় ইসরাইলি আগ্রাসন রোধ করার জন্য এগিয়ে আসা উচিত বলেও জানান হামাস মুখপাত্র। গত আগস্টে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর অপারেশন প্রটেক্টিভ এজ নামের অভিযান বন্ধের পর গাজায় এটি প্রথম ইসরাইলি বিমান হামলা।

Saturday, December 20, 2014

নৌবাহিনীতে ২০১৬'র মধ্যে যুক্ত হচ্ছে সাবমেরিন

২০১৬ সালের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীতে ২টি সাবমেরিন যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে বাংলাদেশ নেভাল একাডেমীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন শেষে ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।

সকাল পৌনে ১১টার দিকে তিনি পতেঙ্গা নেভাল একাডেমীতে পৌঁছান। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে নতুন কমিশনপ্রাপ্ত সালাম মিডশিপমেন্ট এবং ১০ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারকে ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। এবার মোট ৭৩ জন কর্মকর্তা কমিশন লাভ করেন।

পরে ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং শ্রেষ্ঠ ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, 'এই নৌ-বাহিনীকে আরো আধুনিকায়ন করা এবং বিশ্বসভায় মর্যাদার সাথে চলবার জন্য যুগোপযোগী করার লক্ষ্যেই আমরা বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, যুদ্ধ জাহাজ ক্রয়, বিদ্যমান জাহাজগুলোর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছি। আমরা ২০১৬'এর মধ্যেই নৌ-বাহীনিতে দু'টি সাবমেরিন যুক্ত করবো।'

শেখ হাসিনা বলেন, 'নৌ-বাহিনীকে আরো শক্তিশালী করার লক্ষ্যে চীনে দু'টি অত্যাধুনিক জাহাজ নির্মাণাধীন রয়েছে। আগামী বছরের মাঝেই এগুলো আমাদের বহরে যুক্ত হবে। আমাদের নৌ-বাহিনী উন্নত বিশ্বের দেশগুলোর মতই আন্তর্জাতিক জলসীমায়ও নিজেদের টহল বজায় রেখেছে এবং বিশ্বশান্তির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে।'

About

Popular Posts

Designed By Blogger Templates