Trending

Like us

Sunday, December 21, 2014

'রাশিয়া পশ্চিমাদের কোন চাপকেই ভয় পায় না'

অবরোধসহ পশ্চিমাদের কোনরকম চাপকেই ভয় পায় না রাশিয়া। ইউক্রেন সংকট নিয়ে সর্বশেষ ক্রিমিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর অবরোধ আরোপের প্রেক্ষপটে এই মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পর এবার কানাডাও ক্রিমিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদিকে অবরোধ ও তেলের দাম কমে যাওয়ার কারণে রাশিয়া যে অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে তাতে বিপাকে পড়েছেন সেখানে বিনিয়োগ করা বিদেশিরা।

রাশিয়ার ওপর দফায় দফায় পশ্চিমা নিষেধাজ্ঞা, বিশ্ব বাজারে তেলের দাম প্রায় ৪০ শতাংশ পড়ে যাওয়া এবং গত নয় মাসে ডলারের বিপরীতে রুবলের মান প্রায় ৫০ শতাংশ কমে যাওয়ায় অনেকটাই বিপর্যয়ের মুখে পড়েছে দেশটির অর্থনীতি। এতে রুশরা ছাড়াও বিপাকে পড়েছে দেশটিতে বিনিয়োগ করা বিদেশিরা।

বিনিয়োগকারীরা জানান, 'আমাদের রেস্টুরেন্টের জন্য কানাডা থেকে মাংস আমদানি করতাম। কিন্তু ইইউ নিষেধাজ্ঞা আরোপের পর তা আর সম্ভব হচ্ছে না। তাই আমাদের অন্য রফতানিকারকের ওপর এখন নির্ভর করতে হচ্ছে। তাই আমদানি খরচ বেড়ে যাচ্ছে ২৫ থেকে ৩৫ শতাংশ।'

এই পরিস্থিতির মধ্যে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। অবরোধ আরোপ করা হয় মূলত পশ্চিমাদের ক্রিমিয়ায় যাতায়াত ও বিনিয়োগ এবং সেখান থেকে পণ্য আমদানির ওপর। শনিবার কানাডাও যোগ দিয়েছে এই অবরোধে।

রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার খড়গ পড়লেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিচলিত দেখা যায়নি। শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো ধরনের অবরোধ বা হুমকি মস্কোকে ভীত করতে পারবে না।

ভ্লাদিমির পুতিন বলেন, 'নিরপেক্ষ অবস্থানের জন্য রাশিয়াকে আজ চরম মূল্য দিতে হচ্ছে। কারণ আমরা ক্রিমিয়া এবং সেভাস্তোপোলের মানুষের পাশে দাঁড়িয়েছি। তবে, আমি সবাইকে জানিয়ে দিতে চাই, রাশিয়াকে কেউ ভয় দেখানোর চেষ্টা করলে অথবা একঘরে করতে চাইলে তারা সফল হবে না।'

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রতি নিন্দা জানিয়ে আলাদা এক বিবৃতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ক্রিমিয়ার ওপর এই অবরোধ প্রমাণ করে, গণভোটের মোধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত প্রকাশের জন্য ওই অঞ্চলের জনগণকে সম্মিলিতভাবে শাস্তি দেয়া হচ্ছে।

No comments:

Post a Comment

About

Popular Posts

Designed By Blogger Templates