Trending

Like us

Saturday, December 20, 2014

তাহসানের কনসার্টে শর্ত মেনে আসার আহ্বান!

গত জুলাইয়ে প্রকাশিত তাহসানের ষষ্ঠ অ্যালবাম 'উদ্দেশ্য নেই' এর প্রকাশ উদযাপনে আগামী ২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার এক কনসার্ট অনুষ্ঠিত হবে। তবে তাহসান-ভক্তদের একটি শর্ত মেনেই কনসার্টে আসতে হবে।

কনসার্ট সম্পর্কে তথ্য জানানোর পাশাপাশি তাহসান তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, 'নতুন গানগুলো সব মুখস্থ করে আসতে হবে...'

জনপ্রিয় এ অভিনেতা ও শিল্পী বলেন, 'আমার কিছু গান আছে কনসার্টে গাইতে শুরু করলে ভক্তদেরও গলা মিলিয়ে গাইতে দেখেছি। তাই স্রেফ মজা করার উদ্দেশ্যেই বলেছি কথাটা।'

তাহসান তার বন্ধুদের নিয়ে ২৫শে ডিসেম্বর ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে এক কনসার্টে গান গাইবেন। এতে অ্যালবামের দশটি গানই গাইবেন তাহসান। সঙ্গে বোনাস হিসেবে থাকবে তার পুরনো ও জনপ্রিয় গানগুলো।

এর আগে, তাহসান ১৯শে ডিসেম্বর আয়োজিত কনসার্ট ফর কম্বল-এ অংশ নেবেন ।

পাশ্চাত্যে যে কোনো শিল্পী অ্যালবাম প্রকাশের আগে বা পরে নতুন গান শোনাতে কনসার্টে অংশ নেন। তাহসানেরও তেমনই পরিকল্পনা।

উল্লেখ্য, তাহসান বছর খানেক আগে সিদ্ধান্ত নিয়েছিলেন, আর অ্যালবাম বের করবেন না। শ্রোতা-ভক্তদের উৎসাহ আর পৃষ্ঠপোষকদের আগ্রহে সে অবস্থান থেকে সরে আসেন তিনি।

এ বছরের জুলাইয়ের শেষ সপ্তাহে তাঁর 'উদ্দেশ্য নেই' অ্যালবামটি প্রকাশিত হয়।

No comments:

Post a Comment

About

Popular Posts

Designed By Blogger Templates