Trending

Like us

রাজনীতি

গ্রেফতার আতঙ্ক ২০ দলীয় জোটে

হরতালের আগে বিএনপির কয়েকজন শীর্ষ নেতার বাসায় পুলিশী অভিযানের পর গ্রেফতার আতঙ্কে ভুগছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। নাশকতার মামলায় গ্রেফতার যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে নিম্ন আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বিএনপি নেতারা পুলিশী ধরপাকড়ের তীব্র প্রতিবাদ জানিয়ে আটককৃতদের মুক্তি দাবি করেছেন।
হরতালের আগে বিএনপি'র শীর্ষ নেতাদের বাসায় বাসায় চলছে পুলিশী অভিযান। শনিবার রাতেই কয়েকজন নেতার বাসায় অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী। মধ্য রাতে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় হানা দেয় পুলিশ। গেইট না খোলায় পুলিশ কোনো রকম তল্লাশি বা কাউকে আটক না করেই ফিরে যায়।
তবে রাতেই যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে তার ঢাকার বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ।
রোববার দুপুরে বিএনপি এ নেতাকে ঢাকা মহানগর মূখ্য হাকিম আদালতে হাজির করে পুলিশ। রাজধানীর চকবাজার থানায় পুলিশের দায়ের করা নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিকে, হরতালকে কেন্দ্র করেই বিএনপি নেতাদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের নেতারা। বিএনপিকে সমাবেশ করতে না দেয়া হলে আওয়ামী লীগকেও কোথাও নির্বিঘ্নে সমাবেশ করতে দেয়া হবে না- বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময়, তিনি আটক এবং গ্রেফতার থাকা দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এদিকে, সকালে রাজধানীর শাহজাহানপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় হাজিরা দিতে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য আসামীরা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থিত হন। অভিযোগ গঠনের শুনানি আগামী ২০ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

টঙ্গীতে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল


বিএনপিসহ ২০ দলের ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে রোববার টঙ্গী থানা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন হরতাল বিরোধী বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয় থেকে রোববার বিকেলে প্রতিবাদ মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী বাজার প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক মতিউর রহমান মতির সভাপতিত্বে প্রতিবাদ সভায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, সহসভাপতি জয়নাল আবেদিন, আলহাজ্ব মনির আহম্মেদ, সাধারণ সম্পাদক রজব আলী, টঙ্গী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি একে এম গিয়াস উদ্দিন, আব্দুল আলিম মোল্লা, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হেলাল উদ্দিন, নূরুল ইসলাম নূরু, ছাত্রনেতা কানন মোল্লা, বিল্লাল হোসেন প্রমুখ বক্তৃতা করেন। - See more at: http://atnewsbd.com/news_details.php?n=6241#sthash.pLzHGMK5.dpuf

No comments:

Post a Comment

About

Popular Posts

Designed By Blogger Templates